সিলেটে টায়ার পু'ড়ি'য়ে না'শ'ক'তা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রে'প্তা'র

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১২:৫১

সংগৃহীত ছবি 

সিলেটের মোগলাবাজার থানার পারাইরচক থেকে শ্রীরামপুর বাইপাসগামী সড়কে টায়ার পুড়িয়ে নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পারাইরচকের সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপীনগর গ্রামের মৃত খলিলুর রহমান মোড়লের ছেলে সেলিম আহমেদ (৩১), সিলেটের কোতোয়ালী মডেল থানার মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে লিটন আহমেদ (৩৩), শাহপরাণ থানার দলইপাড়ার (সুলতান মিয়ার বাড়ির পাশে) আ. হালিমের ছেলে মো. তাজুল ইসলাম (৩৭), কোতোয়ালী মডেল থানার শেখঘাট কলাপাড়া এলাকার ইউনুস মিয়ার ছেলে আশিক আহমদ (২৮), একই থানার ঘাসিটুলা লামাপাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮), তালতলা মাছুদিঘীরপাড় এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে নবীর হোসেন (২২), তালতলা নীলিমা-৮ নং বাসার বাবুল মিয়ার ছেলে বাদল আহমদ (২৫)।
 

 

এসময় তাদের ব্যবহৃত একটি নোহা (রেজি. নং ঢাকা মেট্রো-ছ-১১-১৮৫৭) ও পোড়ানো টায়ার আটক করা হয়।

 

 


আটককৃতদের ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

সূত্র: সিলেটভিউ .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার