সিলেটে প্রাণ গেল আরও ৩ জনের, হাসপাতালে ভর্তি ১৬৩

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৩৩

সংগৃহীত ছবি 

সিলেটে হাম ও হাম সন্দেহে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪০জন। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন।

 

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এসব তথ্য জানায়।

 


তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘন্টায় সিলেটে হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 


মৃতদের মধ্যে আছে জকিগঞ্জের ফারুক আহমদের মেয়ে আরিশা ইসলাম, তার বয়স মাত্র ৩ মাস ২২ দিন, সুনামগঞ্জের সদর থানার হাজারিগাঁও এলাকার আব্দুল বাছিরের ছেলে জায়ান, তার বয়স মাত্র  ৬ মাস এবং মৌলভীবাজারের বড়লেখা থানার নাজিম উদ্দিনের ছেলে সিয়াম আহমদ, তার বয়স ১ বছর ৩ মাস।  

 


এই তিনজনসহ চলতি বছর সিলেটে হাম ও হাম সন্দেহে মৃতের সংখ্যা ২৩২। এরমধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়- মোট ১০৪ জনের। এরপর সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে প্রাণ গেছে ১৭ জনের।

 

 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৪০ জনের হাম শনাক্ত হয়েছে। তারাসহ চলতি বছর মোট শনাক্ত হয়েছে ১৮৯০ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৮৬, হবিগঞ্জে ২৮৬, মৌলভীবাজারে ১৭২ ও সুনামগঞ্জে শনাক্ত হয়েছেন ৯৪৬ জন।


 

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে হাম সন্দেহে ভর্তি হয়েছেন আরও ১৬৩ জন। তাদের মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১০০, হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৪৭, মৌলভীবাজারের বিভিন্ন হাসপাতালে ৮ ও সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন।

 

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও হাম সন্দেহে চিকিৎসাধীন মোট ৫২৮ জন। এরমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৪৪৮ ও বেসরকারি  হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৮০ জন।
সূত্র: সিলেটভিউ .কম
এমডি

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার