প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৩:৫৩
সংগৃহীত ছবি
বাণিজ্যিক চুক্তি নিয়ে মতবিরোধের জেরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে নিজের আইনজীবীদের নির্দেশ দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ক্লারিন’-এর প্রতিবেদনের বরাতে মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে। বাণিজ্যিক উদ্দেশ্যে নিজের নাম ও ছবি ব্যবহার বন্ধ করতে সংস্থাটিকে একটি আইনি নোটিশ (সিজ-অ্যান্ড-ডেজিস্ট লেটার) পাঠানোর কথা ভাবছেন ইন্টার মায়ামির এই মহাতারকা।
বর্তমানে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন চলছে। এই খবরটি সামনে আনা সাংবাদিক নিকোলাস উইনাজকি টেলিভিশন নেটওয়ার্ক ‘এ২৪’কে বলেন, আর্জেন্টিনার ফুটবলের কোনো কাজে লাগে না, এমন মুনাফা অর্জনের জন্য এএফএ যেন তার ছবি ব্যবহার বন্ধ করে, সে দাবি জানিয়ে একটি আইনি নোটিশ খসড়া করতে নিজের আইনজীবীদের বলেছেন মেসি।
তিনি আরও জানিয়েছে, এএফএর সঙ্গে মেসির এই বিরোধের মূলে রয়েছে একটি স্পনসরশিপ চুক্তি। সাবেক বার্সেলোনা তারকার বিয়ার ব্র্যান্ড ‘মিকেলোব’-এর সঙ্গে একচেটিয়া বাণিজ্যিক চুক্তি রয়েছে। কিন্তু তিনি পরে জানতে পারেন, এএফএর আয়োজিত একটি বিজ্ঞাপনী প্রচারণায় অন্য একটি বিয়ার কোম্পানি তাঁর ছবি ব্যবহার করেছে। এই ঘটনায় মিকেলোব কর্তৃপক্ষ চরম ক্ষোভ প্রকাশ করেছে বলে জানা গেছে।
সূত্র: কালবেলা .কম
এসএ
খেলাধুলা থেকে আরো পড়ুন