বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল, চ্যাম্পিয়ন বালিজুরী

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৩ ২০:৩১

তাহিরপুরে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বালিজুরী ইউনিয়ন একাদশ। শনিবার বিকালে বাদাঘাট পাবলিক হাইস্কুল মাঠে ফাইনালে উত্তর শ্রীপুর ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে বালিজুরী ইউনিয়ন একাদশ। 
প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম শামিম, থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান, টুর্ণামেন্ট পরিচালনা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস, তাহিরপুর উপজেলা টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, বালিজুরী ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন, উত্তর শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী হায়দার, উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, বাদাঘাট ইউপির সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ বড়দল ইউপি চেয়ারম্যান হাজী ইউনুছ আলী, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন প্রমুখ।
 

খেলাধুলা থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার