জীবিকা ছাড়া দিশেহারা মনির মিয়া

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬ ২৩:০৬

ধর্মপাশায় আকস্মিক অগ্নিকাণ্ডে বসতঘর ও জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন অটোরিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মনির মিয়া। আগুনে পুড়ে ছাই হয়েছে তাঁর বসতঘর। একই আগুনে পুড়েছে যাত্রী পরিবহনের অটোরিকশাটিও। মুহূর্তের মধ্যেই আগুনে নিঃস্ব হয়ে পড়েছে বৃদ্ধ মা—বাবা, স্ত্রী ও তিন কন্যাসন্তান নিয়ে তাঁর সাত সদস্যের পরিবার। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

 


ওইদিন দুপুরে মনির মিয়া জুমার নামাজের জন্য গ্রামের মসজিদে অবস্থান করছিলেন। পরে বাড়ি থেকে মসজিদে খবর যায় মনিরের বসতঘরে আগুন লেগেছে। এদিকে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মনিরের বসতঘর ও অটোরিকশাসহ ঘরে থাকা নগদ টাকা এবং আসবাবপত্র পুরোপুরি পুড়ে যায়। 

 


স্থানীয়রা জানান, মনির মিয়া ওই গ্রামের হাছন আলীর ছেলে। অটোরিকশা চালিয়ে যা আয় করতেন তা দিয়েই চলতো তাঁর সংসার। বৃদ্ধ মা—বাবার দেখাশোনা, স্ত্রী ও তিন মেয়ের মুখে খাবার তুলে দেওয়ার সব দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই আয়ের পথটুকুও এখন আগুনে পুড়ে ছাই। এখন একদিকে মাথা গেঁাজার ঠাঁই নেই অন্যদিকে সংসার চালানোর উপায়ও নেই। ঘর ও অটোরিকশা হারিয়ে এখন কীভাবে পরিবারের সদস্যদের নিয়ে দিন কাটাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন মনির মিয়া। 

 


একই গ্রামের বাসিন্দা স্থানীয় বাসিন্দা রায়হান আহমেদ বাদশা বলেন, পরিবারটির অবশিষ্ট কিছু রইলো না। পরিবারটি এখন কীভাবে চলবে তা কেউ বলতে পারছে না। প্রশাসন, জনপ্রতিনিধি ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। 

 


ক্ষতিগ্রস্থ মনির মিয়া বলেন, কীভাবে আগুন লেগেছে জানতে পারি নি। কিছুদিন আগে এনজিও থেকে ঋণ তুলেছি। যার পুরো টাকা ঘরে ছিল। উপার্জনের মাধ্যম অটোরিকশাটিও পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। সকলেরর সহযোগিতা না পেলে আমি ঘুরে দাঁড়াতে পারবোনা। 
ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রশাসনের পক্ষ থেকে সবোর্চ্চ সহায়তা প্রদান করা হবে। জেলা প্রশাসনকেও বিষয়টি অবগত করা হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার