প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ২২:০৮
সংগৃহীত ছবি
তরুণ চিন্তক আলেমদের প্লাটফর্ম দিয়ানাহ’র ‘আগামীর বাংলাদেশ : আকাক্সক্ষা ও আশঙ্কা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় পৌর বিপণিতে সভায় উপস্থিত ছিলেন সকল ইসলামী রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ।
মাহবুব সালমানের উপস্থাপনায় কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এসময় বক্তারা বলেন, নানা মহল থেকে দেশে নৈরাজ্য তৈরি করা হতে পারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উপদেষ্টা পরিষদ সদস্য মুফতি আব্দুল হক আহমদী, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আবু তাহির মুহাম্মদ খালিদ, সুনামগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শহিদুল ইসলাম পলাশী, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সেক্রেটারি এনামুল হক আলী, সুনামগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ত্বাহা হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের সহসাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা কয়েছ আহমদ রায়হান, মাওলানা ফেদাউল হক তসদ্দুক, আখলাকুর রহমান নাবিল, শাহরিয়ার হাসান, আব্দুল মালিক ত্বাহা, হাফিজ আবু সাঈদ, মুহাম্মদ রাজু প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি
উপজেলার খবর থেকে আরো পড়ুন