প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ২৩:৫৯
নিহতের স্বজনের আহাজারি
সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জানীগাঁও এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিউলি রাণী (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার রাত ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতের বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো রতন সেখ।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট থেকে সুনামগঞ্জ ফেরার পথে গেইটলক বাস জানীগাঁও এলাকায় আসলে হঠাৎ হার্ডব্রেক করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে উলটে যায়। এসময় ২০-৩০ জন যাত্রী ছিলেন। সবাইকে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তার মধ্যে শিউলী রাণী উলটে থাকা বাসের নীচে পড়ে আটকে যান। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস এসে মেশিনের সাহায্যে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত সবাই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন
উপজেলার খবর থেকে আরো পড়ুন