উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণ/ ধর্মপাশায় বিএনপির মিষ্টি বিতরণ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৪ ২২:২২

ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ দেশের সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। 


সোমবার বিকেল সাড়ে ৫টায় ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ এসএম রহমত, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির, মেহেদী হাসান উজ্জ্বল, ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুর রহমান মজুমদার, সদস্য সচিব সারোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ প্রমুখ।

 


উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ এসএম রহমত বলেন, আইন বিচার ও সংসদ বিয়ষক মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের অপসারণের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই। এই সিদ্ধান্তের মাধ্যমে উপজেলা পরিষদ ও জনগণের ওপর আওয়ামী লীগের যে ছত্রছায়া ছিল তা বিলুপ্ত হওয়ায় সাধারণ জনগণ আনন্দিত। 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার