সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র জমিয়তের কমিটি গঠন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩০

সংগৃহীত ছবি

ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ সদর উপজেলা  শাখা পূণর্গঠন উপলক্ষ্যে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।



বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের ওয়েজখালির জমিয়তের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



সংগঠনের সভাপতি মাহবুব আলম নাঈমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ মাওলানা ত্বাহা হোসাইন, ছাত্রনেতা নূর আহমদ সালমান।



প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়ত  সভাপতি (ভারপ্রাপ্ত) ছাত্রনেতা সুহাইল আহমদ ইয়াহইয়া। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আজির উদ্দীন সোহাগ ও জেলা ছাত্র জমিয়তের অন্যতম দায়িত্বশীল মাহমুদ হাসান ফারাবী।


কাউন্সিলে জুরাইজ আহমদ হাব্বানকে সভাপতি, নোমান আহমদকে সাধারণ সম্পাদক ও সাজিদুর রহমান সজিবকে  সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়।



কমিটির অন্যান্যরা হলেন;
সহ-সভাপতি সুমন আহমদ, রেজওয়ান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ তাসনিম, সহ-সাধারণ সম্পাদক মুহিব্বুল হক, অর্থ সম্পাদক সাদ আহমদ, প্রচার সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষণ সম্পাদক জুনাইদ আহমদ লাবিব, সাহিত্য সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজসেবা সম্পাদক আবিদ হাসান, পাঠাগার সম্পাদক সাজিদুর রহমান, দফতর সম্পাদক হাসান জামীল, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক নাজির আহমদ নোমান, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক জামিল আহমদ, স্কুল-কলেজ সম্পাদক জিসান রাহুল জুমান, নির্বাহী সদস্য ইসমাইল আল হাদী, মাহদী হোসাইন, আবু বকর সিদ্দিক, হাদিউজ্জামান।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার