প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৪৪
স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা ও আইন অমান্য করায় লক্ষাধিক টাকার মালামাল জব্দ
সু.খবর ছবি
সুনামগঞ্জ সদর উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে অভিযানে লক্ষাধিক টাকা মূল্যের অননুমোদিত পণ্যসামগ্রী জব্দ করা হয়।
.jpg)
বুধবার (২৮ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
(1).jpg)
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত এই অভিযানে ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ লঙ্ঘনের দায়ে ২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা ও আইন অমান্য করায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং অননুমোদিত পণ্য বিক্রির দায়ে এক দোকানিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় বাজার থেকে বিপুল পরিমাণ অননুমোদিত ও ক্ষতিকর পণ্যসামগ্রী জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
.jpg)
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন