শাকসুর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি ছাত্রদলের, প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬ ১৬:৩৯

সু.খবর ছবি

ঢাকায় ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 

 

রোববার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিতে থাকে। 

 

এসময় শিক্ষার্থীরা ২০ তারিখে শাকসু দিতে হবে দিতে হবে, ঢাকায় বসে শাকসু বন্ধ করা যাবে না, মব করে শাকসু বন্ধ করা যাবে না, হাইকোর্ট না শাকসু/ শাকসু শাকসু, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, কুচক্রীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না, হাদি ভাই শিখিয়ে গেছে/লড়াই করে বাচতে হবে, একশন টু একশন/ডাইরেক্ট একশন শ্লোগান দেয়।

 

উল্লেখ্য, তিন ইস্যুতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তার মধ্যে তাদের একটি দাবি হচ্ছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ছাত্রদল অভিযোগ করেছে, বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাবে শাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশন একটি ‘নজিরবিহীন ও বিতর্কিত’ প্রজ্ঞাপন জারি করেছে, যা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংগঠনটির মতে, এই প্রজ্ঞাপন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য একটি অশনিসংকেত।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার