সুনামগঞ্জ পৌরসভার কঠোর পদক্ষেপ

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৪৭

সুনামগঞ্জ পৌরসভার রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং লাইসেন্সবিহীন ইজিবাইক, অটোরিকশা জব্দ করতে বিশেষ অভিযান ও নজরদারির উদ্যোগ নিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। সুচারুরূপে এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নির্দিষ্ট কর্মচারীদের মাঝে বিশেষ দায়িত্ব বণ্টন করে আদেশ জারি করা হয়েছে।

 


সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক স্বাক্ষরিত এই আদেশে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুইটি শিফটে সার্বক্ষণিক এই তদারকি আদেশ বলবৎ থাকবে। 
দুই শিফটে দায়িত্ব পালন করবেন কর্মচারীরা। প্রথম শিফট সকাল ১০টা থেকে বিকাল ৪টা। দায়িত্ব পালন করবেন শামছুল হক, ডায়মন্ড দেব, জানিছ চৌধুরী, সামছুল আলম, বিভাষ আচার্য্য, আবু হুরায়রা, সমরু মিয়া, ইহমান আলী রাব্বি, আহমেদ আলাদীন রকি, সৈয়দ মাহবুবুল হক, কামরুজ্জামান বুলবুল, আব্দুস সালাম এবং মাহবুবুল হক সোহাগ।

 


দ্বিতীয় শিফট বিকাল ৪টা থেকে রাত ১০টা। দায়িত্ব পালন করবেন অনুপ চৌধুরী, সুধাংশু রঞ্জন দাস, আব্দুল হক, আমির উদ্দিন, রবিন আহমেদ, আনোয়ার হোসেন, লিপন বৈদ্য, সিদ্দিকুর রহমান, এনামুল হক, রফিকুল ইসলাম, জিহাদুল হক, সালাউদ্দিন ভূঁইয়া এবং গোলাম মোস্তফা।

 


আদেশে উল্লেখ করা হয়েছে যে, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সকালে হিন্দু ধর্মাবলম্বী কর্মচারীগণ এবং বিকালে মুসলিম ধর্মাবলম্বী কর্মচারীগণ দায়িত্ব পালন করবেন। এছাড়া শনিবার মূল তালিকার সময়সূচি অনুসারেই যথারীতি দায়িত্ব পালন করতে হবে।

 


পৌর এলাকাকে যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং পথচারীদের চলাচলের জন্য নিরাপদ করতেই এই পরিচ্ছন্নতা ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক অসিম চন্দ্র বণিক।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার