প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৮:৫৫
জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
উপজেলা ভূমি অফিসের নাজির—কাম—ক্যাশিয়ার মো. ছবির হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্রীকান্ত সাহা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, সার্ভেয়ার ও সাচনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসআদ, অফিস সহকারী আমিনুল ইসলাম, ভূমি অফিসের বায়তুল মিয়া প্রমুখ।
বক্তারা জামালগঞ্জে দায়িত্ব পালনকালে সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলামের বিভিন্ন সরকারি কর্মকাণ্ড, কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন