প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ২০:৪৪
নদীর দুই তীরে উৎসব
সু.খবর ছবি
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে জগন্নাথপুরের নলজুর নদীর বাদাউড়া এলাকায় দর্শকদের ঢল নামে। প্রতিযোগিতায় অংশ নেয়া বাহারি নামের নৌকার বাইচারা যখন গানের তালে তালে এবং করতাল—ঝাঞ্জের শব্দের সাথে মিলিয়ে একসঙ্গে বৈঠা চালায়, তখন পুরো নদীর পানিতে এক অভূতপূর্ব ছন্দময় দৃশ্যের সৃষ্টি হয়। সেই ছন্দের আনন্দে মাতোয়ারা নদীর দুই তীরে হাজারো উৎসুক জনতা।
শনিবার দুপুরে সরেজমিনে এমন দৃশ্য দেখা গেছে।
.jpg)
জগন্নাথপুর পৌরসভার হবিবপুর গ্রামবাসীর আয়োজনে উপজেলা সদরের বাদাউড়া এলাকায় নৌকা বাইচের আয়োজন করা হয়। সকালে থেকে প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে নদীর দুই তীরে কয়েক হাজার উৎসুক মানুষের ঢল নামে। অনেকে আবার নৌকা কিংবা ট্রলার ভাড়া করে নদীর মাঝখানে গিয়েও এই প্রতিযোগিতার আনন্দ উপভোগ করছেন। সকাল ১০ টা থেকে প্রতিযোগিতা শুরু হয়। শাহ দ্বীন মোহাম্মদ তরী, জলপবন, ময়ূরপঙ্খী, বাংলার পবনসহ নানা বাহারী নামের ১৮ টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকরা জানিয়েছেন, ড্রতিযোগিতায় বেশি নৌকা থাকায় একদিনে লড়াই শেষ করা সম্ভব হয়নি। কমিটির সবাই বসে ফাইনাল রাউন্ড কবে হবে তা চূড়ান্ত করা হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন