দ্য অপটিমিস্টসের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ২০:৪৬

দ্য অপটিমিস্টস চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। দ্য অপটিমিস্টস জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিতপরীক্ষায় জেলার চারটি উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণিতে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।


আয়োজকরা জানান, পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীরা আগামী চার বছর শিক্ষা সহায়তা হিসেবে বৃত্তি পাবেন। প্রত্যেক শিক্ষার্থী বছরে ১২ হাজার টাকা করে পাবেন। এসএসসি পরীক্ষায় কৃতকার্য হলে পরবর্তী দুই বছরও এ বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।


পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন দ্য অপটিমিস্টস জেলার পরিচালক গোলাম কিবরিয়া, আমিনুল হক, কানিজ সুলতানা, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজাদ মিয়া, প্রকল্প পরিচালক মো. রাজু আহমেদ, সদস্য প্রদীপ কুমার পাল, জাবেদ আহমেদ ও আশরাফুজ্জামান বাবলু।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার