ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৮:৫৭

ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জমে থাকা পানি অপসারণ, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জয়ন্ত কুমার তালুকদার সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা—কর্মচারীরা অংশ নেন। 


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে প্রতিটি ব্যক্তি ও পরিবারকে নিজ নিজ বাসা, আঙিনা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার