ছাতকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬ ১৯:৩২

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ছাতক থানার মামলা নং—৩২(০৭)২৬—এর এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের হেফাজত থেকে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। 

 


গ্রেপ্তারকৃতরা হলো— কালারুকা ইউনিয়নের নানশ্রী গ্রামের আজির উদ্দিনের ছেলে মো. সাহেদ (২৭), মুক্তিরগাঁও গ্রামের ওয়ারিছ আলীর ছেলে মো. হাসান (২৫), বুবরাপুর গ্রামের সধন নুরের ছেলে জহুর উদ্দিন (২২) এবং উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের মনির উদ্দিনের ছেলে ঈমাম উদ্দিন (২৫)। 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ১০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার