হাওর অঞ্চলের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা হচ্ছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৩:৩৭

সু.খবর ছবি

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার| এই লক্ষ্যেসংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে ইতোমধ্যে একাধিক সভা করে সম্ভাব্যসমাধান ও করণীয় নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ|

 

সোমবার সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন| প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের হাওরের ক্যাচমেন্ট এলাকা (অববাহিকা এলাকায়) নিয়োগ দেওয়ার মতো খুবই কম শিক্ষক পাই| এজন্য আমাদের অন্য কোনো এলাকা থেকে দিতে হয়| কিন্তু অন্য এলাকাও ক্যাচমেন্ট এলাকা ভিত্তিক শিক্ষক নিয়োগ হয়| কিছু এলাকা আছে, যেখানে শিক্ষক পাওয়া মুশকিল হয়| এরমধ্যে সুনামগঞ্জ জেলায়ও এই সমস্যা রয়েছে|এটির সমাধানে আমরা কাজ করছি| এজন্য কিছু সময় লাগবে|

স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, যখন আমরা স্কুল ফিডিং শুরু করি তখন অনেক জায়গায় ভুলত্রুটি ধরা পড়ছিলো| এজন্য নিয়মগুলো আরও শক্ত করেছি| প্রত্যেকটি সাপ্লাইয়ার ফুড টেকনিশিয়ান হাইয়ার করতে হবে| তারা অকে করার পর ফুড বিদ্যালয়ে যাবে| আমাদের শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার কারখানাগুলোতে সারপ্রাইজ ভিজিটে যাবে|

 

খাবার পরীক্ষার জন্য ল্যাবরেটরীতে যাবে| স্কুলে মায়েদের নেতৃত্বে কমিটি করা হয়েছে যারা খাবার আসার পর পরীক্ষা করবেন| যারা খাবারডেলিভারি দেবেন, তাদের জাতীয় পরিচয়পত্রসহ সবকিছু বিদ্যালয়ে
থাকতে হবে|

 

যে জায়গায় এসব নিয়ম মানা হচ্ছে সেখানে জিরো ত্রুটিতে চলে এসেছি আমরা| তবুও যদি কোনো অনিয়মের ঘটনা ঘটে তাহলে দায়িত্বশীলসহ সাপ্লাইয়ারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে| এর আগে সুনামগঞ্জ পিটিআই ভবনে প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান| বিশেষ অতিতির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জেলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমুখ|

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার