খুদে শিক্ষার্থীদের আঁকা দেখে মুগ্ধ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২৩:২৬

সুনামগঞ্জ পিটিআই পরীক্ষাণ বিদ্যালয় পরিদর্শন ও শিশুদের আঁকা চিত্রকর্মের উন্মোচন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের আঁকা নিজের প্রতিকৃতিতে তিনি স্বাক্ষর করেন এবং শিক্ষার্থীদের ছবি আঁকায় উৎসাহিত করেন।


বিদ্যালয় ভবনের দেওয়ালে প্রদর্শনীর জন্য ঝুলিয়ে রাখা হয়েছিল ৬ শিক্ষার্থীর আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম। এর মধ্যে একটি দেওয়ালের বোর্ডে টাঙানো ছিল আঁকা প্রতিমন্ত্রীর একটি চমৎকার প্রতিকৃতি। খুদে শিক্ষার্থীদের আঁকা প্রতিকৃতি ও চিত্রকর্ম দেখে মুগ্ধ হন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 


প্রতিমন্ত্রী দেওয়াল বোর্ডে আঁকা নিজের ছবি দেখে আনন্দ প্রকাশ করেন এবং বলেন, এটা তো আমার থেকে দেখতে অনেক সুন্দর লাগছে, ওয়ান্ডারফুল। এরপর তিনি খুদে আঁকিয়ের বিষয়ে খোঁজ নেন এবং শিক্ষার্থীদের নির্দেশনায় পরম স্নেহে প্রতিকৃতিটির উপর স্বাক্ষর করেন।

 


পরবর্তীতে তিনি শিশু শিক্ষার্থীদের সাথে নিয়ে চিত্র প্রদর্শনী বোর্ড উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম, পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস সহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন।

 


এর আগে বিদ্যালয়ে প্রবেশকালে খুদে শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে স্বাগত জানায় এবং তিনি অত্যন্ত অমায়িক ভঙ্গিতে শিশুদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন। শেষে শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তাদের সাথে ছবিও তুলেন তিনি।

 
শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমন ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া ও উৎসাহ প্রদান অভিভাবক এবং শিক্ষক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার