প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২৩:২৪
জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অফিসারের ৬৩ পদের মধ্যে ৫১টি পদ শূন্য। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পদ পূরণ করতে হবে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের ২টি পদ শূন্য আছে। বর্তমানে জেলার ৪ টি উপজেলায় শিক্ষকগণ হাওর ভাতা পাচ্ছেন। আমি জেলার সকল উপজেলায় হাওর ভাতা চালুর দাবি জানাচ্ছি। শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য প্রতিটা উপজেলাকে হাওর ভাতার আওতায় নিয়ে আসতে হবে। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদের কাছে জোরালো দাবি জানাচ্ছি।
রবিবার সুনামগঞ্জ পিটিআই ভবনে জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সুনামগঞ্জ—৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শিক্ষার হারে সারাদেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সুনামগঞ্জ। ৬৪ জেলার মধ্যে ৬৪ তম আমাদের শিক্ষা সূচক। হাওরভিত্তিক অঞ্চলের শিক্ষার্থীরা অনেক প্রতিবন্ধকতার কারণে শিক্ষা লাভে সংগ্রাম করে। স্কুলগুলোতে অবকাঠামোগত সমস্যা আছে। শিক্ষক স্বল্পতা রয়েছে, যা খুবই উদ্বেগজনক।
এমপি নুরুল বলেন, আমাদের অঞ্চলের মানুষ এক ফসলি কৃষির উপর নির্ভরশীল, নিম্ন আয়ের মানুষ। বেশিরভাগ পরিবারের শিশুরা আর্থিক অভাবের কারণে স্কুলে যাওয়ার পরিবর্তে আয়—রোজগার করে মা—বাবাকে সাহায্য করে। স্কুল থেকে ছাত্র ঝরে পড়ার এটি একটি অন্যতম কারণ।
উপজেলার খবর থেকে আরো পড়ুন