জামালগঞ্জে উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন ৩০ জুলাই

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ২৩:১৪

জামালগঞ্জে হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হবে ৩০ জুলাই। এ উপলক্ষে সোমবার বিকালে উড়াল সড়ক প্রকল্পের সার্বিক অগ্রগতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি সাচনা বাজার ইউনিয়নের কুকড়াপর্শী, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রম এলাকাসহ উড়াল সড়ক প্রকল্পের বিভিন্ন স্পট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক নির্মাণ কাজের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

 


পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, হাওরবাসীর স্বপ্নের উড়াল সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হবে ৩০ জুলাই । উড়ালসড়ক নির্মাণ নিয়ে হাওরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ৩০ জুলাই নির্মাণ কাজের উদ্বোধনের মাধ্যমে সেই স্বপ্ন আরও একধাপ এগিয়ে যাবে। উড়াল সড়কটি চালু হলে হাওরাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পাশাপাশি কৃষি, ব্যবসা—বাণিজ্য ও পর্যটন শিল্পেও এই অঞ্চলে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছি। 

 


এ সময় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল আব্দুল মতিন খান, উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রাণী মোদক, উপজেলা এলজিইডির উপ—সহকারী প্রকৌশলী মোঃ সারফুল ইসলাম, অফিস সহকারী  মো: মোফাজ্জল হোসেন মিলন সাচনা বাজার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আসআদ প্রমুখ।

 


জামালগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান  মেসার্স এম.এম বিল্ডার্স, নিকেতন ঢাকা উড়াল সড়কটির কাজ পায়। জামালগঞ্জ অংশে দুটি প্যাকেজে ১১.৩০০ কিলোমিটারের বিপরীতে ৬২২ কোটি ২০ লক্ষ ৯৩ হাজার ২৭৮ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার