লাশ মিললো সেফটি ট্যাংকিতে

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৭:১১

বিছানা থেকে নিখোঁজ শিশু

সুনামগঞ্জে বাবার পাশে ঘুমন্ত নিখোঁজ শিশুর লাশ মিললো স্যাফটি ট্যাংকিতে| সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে| ১১ মাস বয়সী শিশুর নাম আমির হামজা| নিহত আমির হামজা লালপুর গুচ্ছগ্রামের বাসিন্দা সাব্বির হোসেন ও সাবিকুন নাহারের ছেলে|

 

 

 


বিছানা থেকে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর সেফটি ট্যাংকির ভেতর থেকে সাব্বির হোসেনের ছেলে আমির হামজা’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ| পারিবারিক বিরোধের কারণে এমনটি হতে পারে সন্দেহ করে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে| 

 

 

 

 


সোমবার দুপুরে সদর থানার ওসি রতন শেখসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়| পরে স্থানীয়দের সহায়তায় সেফটি ট্যাংকির ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়|
পুলিশ হেফাজতে নেওয়া চারজন হলেন—একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মণির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মণির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) এবং জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগম (৩৫)|

 

 

 

 


স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে শিশুর মা সাবিকুন নাহার ঘুমন্ত অবস্থায় ছেলে আমির হামজাকে বাবা সাব্বির হোসেনের কাছে রেখে অন্য কাজে যান| সকাল সাড়ে ৮টার দিকে ফিরে এসে ¯^ামীর পাশে সন্তানকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন| এরপর পরিবারের সদস্য ও আত্মীয়-¯^জনরা আশপাশের বিভিন্ন এলাকায় খুঁজতে থাকেন|

 

 

 


একপর্যায়ে স্থানীয় বাসিন্দা নাঈম মিয়া সেফটি ট্যাংকির কাছে গিয়ে ভেতরে শিশুর মরদেহ দেখতে পান| এসময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন| পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুর মরদেহ উদ্ধার করে| মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে|

 

 


সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সেফটি ট্যাংকির ভেতর থেকে ১১ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে| এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে| শিশুর বাবা অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|’ তিনি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে|

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার