আদালত এলাকায় জয়বাংলা  শ্লোগান সমর্থকদের, আটক ১

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৮:৫৬

কৃষক লীগ নেতার জামিন নামঞ্জুর

সু.খবর ছবি

তাহিরপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি তাহিরপুর উপজেলা কৃষকলীগের সহ—সভাপতি জিল্লুর আখঞ্জীর (৪৫) জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সোমবার বেলা ১১ টায় তাহিরপুর আমলি ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। ওইসময় একই মামলার অন্য আসামিদের হাজিরার নির্ধারিত তারিখ ছিল। এই তারিখ উপলক্ষে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী আদালত প্রাঙ্গণে ছিলেন। 


জিল্লুর আখঞ্জিকে আদালত থেকে কারাগারে নেবার সময় বিচারালয় ভবনেই নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা উচ্চকণ্ঠে জয়বাংলা শ্লোগান তুলেন। এসময় আদালত এলাকায় উত্তেজনা দেখা দেয়। আইন—শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে শেষে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১১ টায় তাহিরপুর আমলি ম্যাজিস্টে্রট আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন জিল্লুর আখঞ্জি। তাঁর পক্ষে আইনজীবী ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের উপ—আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ফরহাদ। 

 


আসামি পক্ষে এছাড়াও সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন, অ্যাড. হায়দার চৌধুরী লিটন, অ্যাড. নান্টু রায়, অ্যাড. আব্দুল অদুদ প্রমুখ জামিন শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম উপস্থিত ছিলেন। শুনানী শেষে বিচারক মোহাম্মদ এমদাদ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালতের জিআরও সত্য নাইডু বিষয়টি নিশ্চিত করেন।


জিল্লুর আখঞ্জী তাহিরপুর উপজেলার ঠাকুরহাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাহিরপুর উপজেলা কৃষকলীগের সহ—সভাপতির দায়িত্বে রয়েছেন।
এদিকে শ্লোগান ঘটনায় সজল নামের এক আওয়ামী সমর্থককে মিছিলের পর আটক করে আদালত পুলিশ। আটক সজল ছাত্র আন্দোলনে হামলার মামলায় আদালত থেকে জামিন পেয়েছিলেন। জামিন পাওয়ার পর উপজেলা কৃষকলীগ নেতার জামিন নামঞ্জুর হওয়ায় ক্ষুব্ধ হয়ে আদালতে মিছিল দেন। 


আদালতের পুলিশ পরিদর্শক মোজ্জামেল হোসেন বলেন, তাহিরপুর উপজেলার একটি মামলায় ৪০ জন আসামী জামিনে ছিলো। সবাই আত্মসমর্পণ করে জামিন চেয়েছে। তার মধ্যে কৃষকলীগের নেতা তিনিও জামিনের আশায় ছিল। কিন্তু পরবর্তীতে তাকে কাস্টোডিতে দিলে আমরা যখন আদালত থেকে বের করে নিয়ে যাই তখন অন্যান্য নেতাকর্মীরা জয় বাংলা বলে মিছিল দেয়। এই ঘটনায় আমরা একজনকে এরেস্ট করে থানায় সোপর্দ করেছি। 


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন সেখ বলেন,  আদালত থেকে একজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা সহ অন্যান্য আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার