প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৯:১১
সু.খবর ছবি
বিশ্বম্ভরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার।
সভায় বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সৈয়দ রমিজ উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ আলম, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক মাওলানা আমির হোসেন, খেলাফত মজলিস নেতা মো. মুজিবুর রহমান, বিএনপি নেতা আব্দুল হাই, সাংবাদিক শফিউল আলম প্রমুখ।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত প্রার্থনা, আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন