প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৯:২৭
সু.খবর ছবি
বিশ্বম্ভরপুরে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক ব্যবসায়ীদের চিহ্নিতকরণ, মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, অবৈধভাবে বিভিন্ন এলাকায় বালু পাথর উত্তোলন ও ড্রেজার মেশিন বন্ধ করা, আবু নদীতে চাঁদাবাজি বন্ধ করা, চুরি বন্ধের জন্য আইন—শৃঙ্খলা জোরদার করা নিয়ে আলোচনা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন—শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার সকিনা আক্তার। সভার শুরুতেই নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরে উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, জেলা যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, পলাশ ইউপি চেয়ারম্যান সোহেল আহমদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকী তপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ—সভাপতি সৈয়দ রমিজ উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলাম, সাবেক মহিলা দল নেত্রী মদিনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জসীমউদ্দীন, সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, ধনপুর ইউপি নিকাহ রেজিস্টার আব্দুল মতিন চৌধুরী।
উপজেলার খবর থেকে আরো পড়ুন