নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৯:৩৫

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েভ) জামালগঞ্জের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুরে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েভ সদস্য ও জামালগঞ্জ পিএফজির পিস অ্যাম্বাসেডর আলেয়া বেগম এবং সঞ্চালনা করেন ওয়েভের যুগ্ম সমন্বয়কারী সানিয়া অঁাখি।

 


বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন পিএফজি সদস্য ও জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক আল আমীন। স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা। বক্তব্য রাখেন সুমাইয়া আক্তার, সালমা খাতুন, রুমেনা আক্তার, জোসনা বেগম, রওশন আরা, কুলসুমা, রাশিয়া, অঁাখি আলম, হেপি আক্তার।

 


বক্তারা নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ জোরদার এবং নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার