ধর্মীয় জ্ঞান যাচাই পরীক্ষায় নির্বাচিতদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১৯:৪৪

সংগৃহীত ছবি 

প্রয়াতা ছন্দা তালুকদার’র ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধর্মীয় জ্ঞান যাচাই পরীক্ষায় নির্বাচিতদের ক্রেস্ট, মূর্তি ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। 


শুক্রবার বাঁধন পাড়া দুর্গা মন্দিরে জয়সেন তালুকদার ফাউন্ডেশনের অর্থায়নে তিনটি গীতাশিক্ষা স্কুলের ১৫০ জন শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞান  যাচাই পরীক্ষায় ২০ জন শিক্ষার্থী নির্বাচিত হন। নির্বাচিত প্রথম ১০ জনকে ক্রেস্ট এবং মূর্তি এবং পরবর্তী ১০ জনকে শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে বিশেষ পুরষ্কার দেয়া হয়েছে।


অনুষ্ঠানে বিচারকের দায়িত্বে ছিলেন শিক্ষাবিদ যোগেশ্বর দাস, বীর মুক্তিযোদ্ধা ও অব: শিক্ষক বিনোদ রঞ্জন তালুকদার, সংস্কৃত কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চক্রবর্তী, অব: শিক্ষক বিকাশ দাস, অব: ব্যাংক কর্মকর্তা গোপেশ তালুকদার, সংগীত শিল্পী সৌরভ  দাস, তবলা বাদক সাম্য তালুকদার, নিরঞ্জন দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাড. সবেন্দ্র দেবনাথ বিপ্লব, জয় ফাউন্ডেশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুনা তালুকদার, ধনঞ্জয় কুমার দাস।


এছাড়াও অনুষ্ঠানে শান্তিগঞ্জ উপজেলার একজন দুরারোগ্য রোগীকে জয়সেন তালুকদার ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিল বাঁধন পাড়া সার্বজনীন দূর্গা মন্দির কমিটি।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার