জুলাই শহীদদের স্মরণে জেলা জামায়াতের দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২০:২১

সু.খবর ছবি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। জুলাই শহীদ দিবস ও চব্বিশের গণঅভ্যুত্থান উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন হয়। শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা হাছননগরস্থ ইসলামিক সেন্টার মসজিদে এই কর্মসূচি পালন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একইসঙ্গে তিনি দেশ, জাতি এবং মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।


অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মু. আব্দুল্লাহ, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন, সদর উপজেলার আমীর মোহাম্মদ আলী সহ জেলা, সদর উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি—সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার