পুসাবের এক যুগপূর্তি উদযাপন 

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২০:২৮

অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন

ঐক্য, প্রগতি ও পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠার গৌরবময় এক যুগ পূর্ণ করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বিশ্বম্ভরপুর (পুসাব)। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ জুলাই) সিলেটে কেন্দ্রীয়ভাবে এবং ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বিশ্বম্ভরপুরে একযোগে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। একইসঙ্গে সংগঠনের বহুল প্রতীক্ষিত অফিসিয়াল ওয়েবসাইট (www.pusab.net) এরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


২০১৪ সালে প্রতিষ্ঠিত পুসাব গত এক যুগ ধরে বিশ্বম্ভরপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা, নেতৃত্বের বিকাশ, পারস্পরিক সহযোগিতা, সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী যোগাযোগ ও সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।


অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের ইতিহাস, কার্যক্রম, নেতৃত্ব, সদস্যদের তথ্য, বিভিন্ন শিক্ষাসেবামূলক উদ্যোগ, সংবাদ, প্রকাশনা, ডিজিটাল ম্যাগাজিন, গ্যালারি এবং ভবিষ্যৎ পরিকল্পনা আরও সহজ, আধুনিক ও গতিশীলভাবে সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।


সিলেটে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, আবদুল্লাহ আল নোমান, হোসাইন আহমদ আকাশ, শহীদুল্লাহ কায়সার, নজরুল ইসলাম, মাহবুবুর রহমান মাসুম এবং নাজমুল হাসান সুজন, নোমান হুসাইন (সভাপতি, শাবি প্রেসক্লাব) সহ আরও সাবেক ও বর্তমান সদস্যরা। ঢাকায় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. শাহ আলম, মোহন মিয়া বাচ্চু, ডা. সাদিকুর রহমান সুমন, সৌরভ দেবনাথ সাগর, সোহাগ আহমদ, মোহাম্মদ বাবলু আজাদ তালুকদার, ইমতিয়াজ আহমদ, তরিকুল ইসলাম রুমান এবং মানিক চৌধুরী সহ আরোও সাবেক ও বর্তমান সদস্যরা। চট্টগ্রামে উপস্থিত ছিলেন জাহিদ আমিন নিয়াজ ও নুরুল আমিন সহ আরোও সাবেক ও বর্তমান সদস্যরা। বরিশালে উপস্থিত ছিলেন মিসবাহ উদ্দিন সহ আরোও সাবেক ও বর্তমান সদস্যরা। বিশ্বম্ভরপুরে উপস্থিত ছিলেন নুরুল আলম সাগর, মোবারক হোসেন রানা এবং ডা. ইমরান মাহমুদ সহ আরোও সাবেক ও বর্তমান সদস্যরা। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতেও পুসাবের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


অনুষ্ঠানে নেতৃবৃন্দ বিশ্বম্ভরপুরের সকল শিক্ষার্থী, শুভানুধ্যায়ী, অভিভাবক ও পুসাব পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তারা বলেন, সকলের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়েই পুসাব আগামী দিনগুলোতেও শিক্ষা, ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করে যাবে।


পুসাবের বর্তমান সভাপতি আবুল হাসনাত বলেন, এক যুগের এই অর্জন আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। সকলের সহযোগিতা ও আন্তরিকতায় পুসাবের অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শিক্ষা, নেতৃত্ব ও মানবকল্যাণে পুসাব আরও কার্যকর ভূমিকা পালন করবে—এই প্রত্যাশা আমাদের সকলের।


পুসাবের বর্তমান সাধারণ সম্পাদক মো. রবিউল আউয়াল বলেন, জুনিয়র—সিনিয়র, বন্ধু, শুভানুধ্যায়ী এবং পুসাব পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাইকে সঙ্গে নিয়ে পুসাব আগামী দিনেও উত্তরোত্তর সমৃদ্ধি ও সেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।
 

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার