শাল্লায় মাদকবিরোধী সভা

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ১৯:৪৭

সংগৃহীত ছবি 

শাল্লায় মাদকবিরোধী সভায় মাদক নির্মূলের ডাক দিয়েছেন মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। শুক্রবার বিকাল ৩টায় শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আব্দুল হালিম।

 


কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য প্রদান করেন শাল্লা উপজেলা মাদকবিরোধী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, আমারদেশ প্রতিনিধি সাংবাদিক পাবেল আহমেদ, শাহিন মিয়া, অলি আহমেদ, ছাত্রদল নেতা বাবু মিয়া, সোবেল আহমেদ শুভ, আকির আহমেদ (মাষ্টার) শুভ আহমেদ।

 


এসময় বক্তারা বলেন, মাদকবিরোধী ঐক্য পরিষদ ইতোমধ্যেই মাদকের বিরুদ্ধে সামাজিক অভিযানে পুরো উপজেলায় বেশ সাড়া জাগিয়েছে। বিশেষ করে আটগাঁও ইউনিয়নের মাদক অনেকাংশেই কমে গেছে। মাদকবিরোধী ঐক্য পরিষদের কমিটি আরও বিস্তৃত করে পুরো উপজেলায় মাদকের বিরুদ্ধে সামাজিক অভিযান চালিয়ে মাদক নিয়ন্ত্রণে আনার কাজ চালিয়ে যাওয়ার অঙ্গিকার করেন বক্তারা।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার