মধ্যনগরে কমিউনিস্ট পার্টির  মিট দ্যা কমরেডস অনুষ্ঠিত 

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬ ২০:১৭

সু.খবর ছবি

মধ্যনগরে কমিউনিস্ট পার্টির মিট দ্যা কমরেডস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মধ্যনগর বাজারের অনির্বাণ সমিতির মিলনায়তনে উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি গোপেশ সরকারের সভাপতিত্বে ও সদস্য গোলাম হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন। 


এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি অধ্যপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা সভাপতি আব্দুল আউয়াল, জেলা সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, প্রবীণ সদস্য জয়কৃষ্ণ সরকার, মৌজ আলী প্রমুখ। 


সভায় বক্তারা দেশের বর্তমান সংকট নিরসনে কমিউনিস্ট পার্টির সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। বক্তারা বলেন, পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে পার্টি বিস্তারে এবং দেশের আপামর জনমানুষকে নিয়ে লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এসময় আমেরিকার সাথে সকল অসম চুক্তি অবিলম্বে বাতিল করার আহ্বানও জানানো হয়।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার