‘সংবেদনশীল মানুষ হতে  হলে বই পড়তে হবে’ 

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২০:৫৪

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইয়ের কোনো বিকল্প নেই। বই মানুষের ভেতরের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। বর্তমান ডিজিটাল যুগে যখন আমাদের তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তির অতি—ব্যবহার বা স্ক্রিন অ্যাডিকশনে ভুগছে, তখন এই মফস্বল বা গ্রামাঞ্চলে বইপড়ার এমন আন্দোলন সত্যিই প্রশংসার দাবিদার। সংবেদনশীল মানুষ হতে হলে বই পড়তে হবে। বইপড়ার এই কর্মশালার মাধ্যমে আমাদের তরুণ ও কিশোর পাঠকেরা বইয়ের গভীরে ডুব দেওয়ার এবং মননশীলতার চর্চা করার নতুন উদ্দীপনা পাবে বলে আমি বিশ্বাস করি। 


শনিবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ আয়োজিত বইপড়া বিষয়ক কর্মশালা, পুরুষ্কার বিতরণী ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যু্গ্ম সচিব মোস্তফা মোরশেদ উপরোক্ত কথাগুলো বলেন। 


গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস রাজুর সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সভাপতি রামু চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। 

 


সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ডেপুটি কমান্ডার ও জগন্নাথপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রসরাজ বৈদ্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও পদক্ষেপ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাজহারুল ইসলাম রুবেল। 

 


অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ডাকঘরের পোস্ট মাস্টার এস এম মিজানুর রহমান, পদক্ষেপ গণপাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও জেকে এন্ড এইচ কে হাই স্কুলের সিনিয়র শিক্ষক নিপা খান, পদক্ষেপ গণপাঠাগারের নির্বাহী সদস্য হুমায়ুন কবির চৌধুরী, পদক্ষেপ গণপাঠাগারের নির্বাহী সদস্য আয়ারল্যান্ড প্রবাসী সাজেদুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য, ওয়ার্ড মেম্বার বিকাশ দত্ত রায়, পল্লী চিকিৎসক বিশ্বজিৎ দাশ নারায়ণ, গ্রন্থাগার পরিচালনা পর্ষদের সদস্য সাগর দাশ জনি, জনি দাশ, পাঠক ফোরামের সহ—সভাপতি সজীব দাশ, পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক তীর্থ দাশ, প্রান্ত দাশ, জিৎগোপাল দাশ, দীপ শেখর দাশ প্রমুখ। পাঠক—শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ঐশী দাশ দিঘি, মানপত্র পাঠ করেন নীলিমা দাশ ন্যান্সি।
অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলী যাকের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থপাঠে অংশগ্রহণকারী ২৪ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।
 

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার