ম্যাসেঞ্জারের আপত্তিকর চ্যাট ভাইরাল,  ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি 

প্রকাশিত: ০১ আগস্ট, ২০২৬ ২০:৫৯

ছবি -সু.খবর

ফেসবুক মেসেঞ্জারে আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার এক নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া সাজিদ আহমেদ মোল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক ও কেমিকৌশল ও পলিমারবিজ্ঞান বিভাগের ২০২১—২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


গত শুক্রবার (১ আগস্ট) রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি ছাত্রশক্তির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি, গঠনতন্ত্রের ধারা ৬.৪.৬ অনুযায়ী সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে গঠনতন্ত্রের ধারা ৬.৬.২ মোতাবেক কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে আপনাকে সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যহতি প্রদান করা হলো।


গত বৃহস্পতিবার ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (পুসাব)’ নামের একটি ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। তিন থেকে চারটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

 


এ ব্যাপারে সাজিদ আহমেদ মোল্লার বলেন, ‘ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য। তবে এটি এক বছর আগের। আপত্তিকর কথাবার্তার বিষয়টি আমার সঙ্গে খালাতো ভাইয়ের কথায় হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে স্ক্রিনশট ভাইরাল করা হয়েছে, এর সত্যতা নেই, বাস্তব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই।’ ছাত্রশক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, ‘সংগঠন সাময়িকভাবে পদ থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। তারা বিষয়টির তদন্ত করবে।’

 


বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার বলেন, “আমরা যতটুকু জেনেছি, ম্যাসেঞ্জারে চ্যাটিংটা তার খালাতো ভাইয়ের সাথে ছিল। আমরা অভিযোগ পাওয়ার পর বিষয়টি কেন্দ্রে জানাই। কেন্দ্র বিষয়টি যাচাই—বাছাই করে সাংগঠনিক নীতি ও মূল্যবোধের পরিপন্থি হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি প্রদান করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোখলেসুর রহমান বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে যার কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়েছে, সে মুঠোফোনে আমাকে কল দিয়ে নিরাপত্তা চেয়েছে। এ বিষয়ে যদি কোনো অভিযোগ আসে, তাহলে আমরা বিষয়টি খতিয়ে দেখব।’

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার