জুলাই গণঅভ্যুত্থান দিবসে লিডিং ইউনিভার্সিটির কর্মসূচি

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন, বেলা সাড়ে ১১টায় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের নিচ তলায় আলোচনা সভা। অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির জুলাই যোদ্ধাদের স্বীকৃতি প্রদান ও শহীদ পরিবারের সদস্যদের সন্মানিত করা হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং রাগীব—রাবেয়া ফাউন্ডেশনের সদস্য মিসেস সাদিকা জান্নাত চৌধুরী।


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গ্রাফিতি এবং বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুর ১:২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের গ্যালারী —১ এ জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 


অনুষ্ঠানসমূহে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক —শিক্ষার্থী এবং কমকর্তা ও কর্মচারীবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে সকল রুটে সকাল ১০:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে।

সিলেট থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার