দিরাইয়ে ৫০০ গাছের চারা রোপণ

প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:১৪

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী  তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ এর অংশ হিসেবে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নে ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।


সোমবার উপজেলার ৩ নম্বর রাজানগর ইউনিয়নের কর্নগাঁও—চকবাজার,  গচিয়া সড়কের দুই পাশে এ বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান, উপ—সহকারী প্রকৌশলী সাগর ইসলাম রিদোয়ান, রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনেদ মিয়া প্রমুখ।


আয়োজকরা জানান, সড়কের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার