প্রকাশিত: ০৩ আগস্ট, ২০২৬ ২৩:১৭
ছাতক উপজেলায় যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উদ্যোগ বিকাশে ব্র্যাকের Unlocking Financial Solutions for Youth Enterprise Development প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন।
তিনি বলেন, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি নতুন যুব উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষতা বৃদ্ধি এবং সহজ আর্থিক সেবার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের পাশাপাশি নবীন উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণসুবিধা চালু করা হলে তারা আরও উৎসাহিত হবেন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
সভায় জানানো হয়, Unlocking Financial Solutions for Youth Enterprise Developmentপ্রকল্পটি ১ অক্টোবর ২০২৩ থেকে যাত্রা শুরু করে এবং সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় শুধু ছাতক উপজেলায় ১৫৬ জন যুব উদ্যোক্তা বিভিন্ন প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সেবার সুযোগ পেয়ে উপকৃত হয়েছেন। সমাপনী সভায় ২৫ জন যুব উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্র্যাকের এসডিপি এর ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক সিলেটের ডিস্ট্রিক্ট ম্যানেজার মাজহারুল হক। সভাপতিত্ব করেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো—অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলম।
এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, স্থানীয় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, প্রকল্পের ক্লায়েন্ট ও মেন্টর, ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির কর্মকর্তাসহ প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কার্যক্রম, অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের জন্য আর্থিক সেবার পরিধি বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং টেকসই উদ্যোক্তা পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকারি—বেসরকারি উদ্যোগের সমন্বয়ে যুব উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ও দক্ষতা উন্নয়নের সুযোগ আরও সম্প্রসারিত হলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
উপজেলার খবর থেকে আরো পড়ুন