প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১৮:২৫
লন্ডনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব ইউকে বনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এ্যাসোসিয়েশন ইউকের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। ৮ আগস্ট মাইল এন্ড লেইজার সেন্টার ফুটবল গ্রাউন্ডে আয়োজন করা হয় এই ম্যাচের। ম্যাচে ২—১ গোলে জয়ী হয় বাংলাদেশ প্রেসক্লাব।
পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এ্যাসোসিয়েশন ইউকের ফাউন্ডিং মেম্বার সেক্রেটারি পারভেজ মল্লিক, সিনিয়র সহ—সভাপতি ওয়াকারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীম আল রাজী, কোষাধ্যক্ষ বুলবুল আহমদ, সিনিয়র সহ সম্পাদিকা মাহবুবা জেবিন, ব্যারিস্টার মাহাবুবুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদুল করিম মুজাহিদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি শাকির হোসাইন। প্রেসক্লাবের স্পোর্টস সেক্রেটারি ফারুক হোসেনের সঞ্চালনায় এরপর দুই দলের হাতে ট্রফি তুলে দেয়া হয় এবং প্রত্যেক খেলোয়াড়দের দেয়া হয় পুরস্কার।
এসময় বাংলাদেশ প্রেসক্লাবের অফিস সম্পাদিকা ইয়াসমিন জাহানারা, আইন সম্পাদক মাহবুব তোহা, সাংবাদিক হাসান জাবেদ, পাবলিকেশন্স সেক্রেটারি মো. আব্দুল কাদের জিলানী, মিডিয়া সেক্রেটারি আব্দুল্লাহ তারেক, সদস্য যথাক্রমে ডালিয়া লাকুরিয়া, সাখাওয়াৎ ইসলাম ফরাজী, মো. সাইফ আহমেদ সুইট, সুস্মিতা জেবিন, জান্নাতুন নেসা চয়ন, রায়হান ভূঁইয়া অন্তর উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক থেকে আরো পড়ুন