সুনামগঞ্জ সরকারি কলেজে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২৩:৫৯

সুনামগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 
রেড ক্রিসেন্ট সুনামগঞ্জ সরকারি কলেজের আয়োজনে এবং বাঁধন, সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের বাস্তবায়নে গত মঙ্গলবার  থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদাত হোসেন।
ক্যাম্পেইনে বাঁধন, সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের কর্মী ও উপদেষ্টাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রেড ক্রিসেন্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইনচার্জ তামবীর আহম্মেদ আখঞ্জি।

তিন দিনব্যাপী ক্যাম্পেইনে কলেজের শিক্ষার্থীসহ মোট ১২২ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি ক্যাম্পেইনের মাধ্যমে বাঁধন, সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটে নতুন কর্মী সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তদানে উৎসাহ সৃষ্টি, রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে রক্তদাতা তৈরির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার