জেলায় রত্নময় প্রথম

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬ ০০:১৪

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সুনামগঞ্জে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে জেলার  জুবিলী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রীতম বণিককে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত বা ‘জেলায় প্রথম’ হিসেবে প্রচার হয়। কিন্তু জেলার ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী রত্নময় সরকার গত বুধবার রাতে জানতে পারে প্রীতম তার (রত্নময়) থেকে দুই নম্বর কম পেয়েছে। সেই হিসেবে রত্নময় কে প্রথম ও প্রীতমকে দ্বিতীয় মূল্যায়ন করতে হবে। 
রত্মময় সরকার জনতা ধর্মপাশা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশীষ কুমার সরকার ও গোপা রাণী ঘোষ দম্পতির ছেলে।

 


২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রত্নময় সরকার মোট ১১৯০ নম্বর পেয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের জুবিলী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রীতম বণিক পেয়েছে ১১৮৮ নম্বর। অর্থাৎ প্রাপ্ত নম্বরের হিসাবে রত্নময় সরকারের নম্বর প্রীতম বণিকের চেয়ে ২ নম্বর বেশি। এছাড়াও বোর্ড থেকে জেলাভিত্তিক সর্বোচ্চ নম্বরধারী কে?— তাও বোর্ড কর্তৃক নির্ধারণ করা হয় নি। 
জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রীতম বণিক বলেন, আমাকে জানানো হয় আমি জেলায় প্রথম হয়েছি। অন্য কেউ আমার থেকে বেশি নম্বর পেয়েছে, সেটি আমার জানা ছিল না। 
জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রত্মময় সরকার বলেন, ফেসবুকে প্রীতমের একটি সাক্ষাৎকার থেকে জানতে পারি প্রীতম ১১৮৮ নম্বর পেয়েছে। 
জুবিলি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আজাদ মিয়া বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আর বোর্ড থেকে এমন তথ্য প্রকাশ করা হয় না। এখনও মার্কশীট পাই নি। কে কত মার্ক পেয়েছে তা আমাদের দরকার পড়ে না। 

 


জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান বলেন, বিষয়টি নিয়ে বোর্ড কন্ট্রোলারের সাথে কথা বলেছি। বোর্ড থেকে কে সবোর্চ্চ নম্বরপ্রাপ্ত হয়েছে তার কোনো তথ্য প্রকাশ করা হয় নি। যাচাই বাছাই ছাড়া এ ধরনের তথ্য না প্রকাশ করাই ভালো।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার