ছাতকে দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৯:৪৪

সভাপতি কাজী আনোয়ার, সম্পাদক জয়নাল ছাতক অফিস 

সু.খবর ছবি

বাংলাদেশ দলিল লেখক সমিতি ছাতক উপজেলা শাখার ত্রি—বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সভাপতি, সহ—সভাপতি,  সাধারণ  সম্পাদক,  সহ—সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।  নির্বাচনে ৬  টি পদের  বিপরীতে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 


সভাপতি পদে কাজী আনোয়ার মিয়া আনু (প্রাপ্ত ভোট ২৫) বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন তালুকদার পেয়েছেন ১৫ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী জয়নাল আবেদীন (প্রাপ্ত ভোট ২২), প্রতিদ্বন্দ্বী প্রার্থী রঞ্জন কুমার দাস পেয়েছেন ১৮ ভোট। সহ— সভাপতি  পদে বিজয়ী হয়েছেন মো. ওয়াছির আলী ( প্রাপ্ত  ভোট ২৫), প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল ছত্তার পেয়েছেন ১৪ ভোট। সহ—সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বিজয়ী (প্রাপ্ত ভোট ২১), প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়ছল আহমদ পেয়েছেন ১৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন হিফজুল বারী শিমুল (প্রাপ্ত ভোট ২৩), প্রতিদ্বন্ধী প্রার্থী দিলোয়ার হোসেন পেয়েছেন ১৬ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী রোকন মিয়া (প্রাপ্ত ভোট ২৬), প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সুমন মিয়া পেয়েছেন ১৩ ভোট।


দলিল লেখক সমিতির মোট ভোটার ৪৪ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ৪০। সকাল ১০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা সাব— রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুল আলম। সহকারী  প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন মমতাজ বেগম। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. শাহাজুল  ইসলাম ও নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মো. গৌছ উদ্দিন ও সুলাইমান আহমদ তালুকদার।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার