বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা বললেন এস জয়শঙ্কর

প্রকাশিত: ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৬

সংগৃহীত ছবি 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের শর্ত নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

 

 

শনিবার (২২ আগস্ট) দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে তিনি এই মন্তব্য করেন। সেখানে বাংলাদেশ–ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানসহ জয়শঙ্কর বিভিন্ন বিষয়ে কথা বলেন।

 

 

বাংলাদেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ।’

 

 

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ শর্ত নিয়ে প্রশ্ন করা হলেও জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, আমি আপনাদের বলতে পারি, যেকোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্তই হলো দুই পক্ষের পারস্পরিক স্বার্থ। এটা এমন হতে হবে যেন আমাদের দুজনের জন্যই লাভজনক হয়।

 

 

জয়শঙ্কর আরও জানান, প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এমনটি প্রত্যাশাও করেন না। 

 

তিনি বলেন, আমি কিন্তু আশা করি না যে, প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ দেখবে। তাদের স্বার্থ বোঝা আর সম্মান জানানো আমারও দায়িত্ব, ঠিক যেমনটা আমিও তাদের কাছ থেকে আশা করি।

 

 

তিনি আরও বলেন, যখন এই পারস্পরিক মেলবন্ধন বা একমত হওয়ার জায়গাটা তৈরি হয়, তখনই সম্পর্কগুলো সুন্দরভাবে এগিয়ে চলে। যেকোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো এই পারস্পরিক স্বার্থের মেলবন্ধন।
সূত্র: যুগান্তর .কম
এমডি

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার