জাতীয় হিফজুল কুরআনে প্রথম, সংবর্ধিত এহসানুল

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:১৭

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা—২০২৬’—এ প্রথম স্থান অর্জন করে পবিত্র উমরাহ করার সুযোগ লাভ করেছে হাফিজ এহসানুল হক পারভেজ। এ গৌরবময় অর্জনে তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা। সোমবার দুপুরে পৌর শহরের তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় এই সংবর্ধনা অনুষ্ঠান হয়।

 


বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরীর সভাপতিত্বে এবং হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী, মাদরাসার অভিভাবক আরমি রফিক উদ্দিন, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার, ভাইস প্রিন্সিপাল হাফেজ আমির হোসাইন এবং হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।


বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন শুধু তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার জন্য নয়, পুরো জেলার জন্য গৌরবের। এহসানুলের এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

 


মাদরাসার পরিচালক হাফিজ ক্বারীআবু সুফিয়ান মজুমদার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক পরিচর্যার ফলেই শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

 


সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার