প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৯:৪০
সাগরপথে বিদেশ যাত্রা
ছবি -সু.খবর
দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জড়িতদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একইসাথে ১০ হাজার বাংলাদেশীকে বিনা খরচে বিদেশ পাঠানোর কথাও জানালেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
এসময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ বছরে বৈধ পন্থায় প্রায় এক কোটি মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।
মতবিনিময় সভায় সুনামগঞ্জের ৪ জন সংসদ সদস্যসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন