প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:৩৬
ছবি-সু.খবর
‘মোবাইল নয়, শিশুর হাতে তুলে দিন বই ও খেলাধুলার সুযোগ; আর প্রতিদিন বিদ্যালয়ে পাঠিয়ে গড়ে তুলুন তার সুন্দর ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাকটর, জানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, শ্রেণি শিক্ষকবৃন্দ এবং প্রাক—প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীবৃন্দের মায়েরা।
সমাবেশে শিশুরা যেন মোবাইল, ট্যাব ও টিভিতে অতিরিক্ত সময় না কাটায় সেদিকে খেয়াল রাখা এবং বই পড়া, মাঠের খেলাধুলা এবং পরিবারকে সময় দিতে উৎসাহিত করার পরামর্শ দেন। এছাড়াও প্রয়োজন ছাড়া শিশুর হাতে মোবাইল না দেওয়া এবং অভিভাবকদের নিজেদেরও শিশুর সামনে অতিরিক্ত মোবাইল ব্যবহার না করার আহ্বান জানানো হয়। এছাড়াও শিশুকে প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পাঠানো এবং অকারণে অনুপস্থিত না রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। কোনো কারণে শিশু অসুস্থ হলে তা বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেওয়া হয়। শেষে শিশুর পড়াশোনা ও আচরণের উন্নতির জন্য নিয়মিত শিক্ষকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং অভিভাবক—শিক্ষকের যৌথ প্রচেষ্টায় একটি সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে সমাবেশ শেষ হয়।
উপজেলার খবর থেকে আরো পড়ুন