দিরাইয়ে ১,৩০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২৬ ১৮:১৩

দিরাইয়ে ১ হাজার ৩০৫ পিস ইয়াবাসহ শিশ আহমদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর এলাকার খালপাড় হাটি ব্রিজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে দিরাই থানার একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় শিশ আহমদকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান।


পরে স্থানীয়দের উপস্থিতিতে শিশ আহমদের হেফাজতে থাকা সাতটি জিপারের ভেতর থেকে ১ হাজার ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিশ আহমদ ও দিরাই উপজেলার হাসিমপুর গ্রামের রন দাশ (৪২)—এর বিরুদ্ধে মামলা করা হয়েছে। 


দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম  বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদককারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার