৪ পরিবহনকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:২৯

বাস কাউন্টারে র‌্যাব ও জেলা প্রশাসনের অভিযান

সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে চেয়ার কোচকে ‘স্লিপার কোচে’ রূপান্তর এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়মের দায়ে চার পরিবহন মালিককে সর্বমোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব—৯ ও জেলা প্রশাসন। ২২ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শহরের মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ডের বিভিন্ন বাস কাউন্টারে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

 


অভিযান পরিচালনাকারী দল জানায়, টিকিটের মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত ভাড়া আদায় এবং বাস রূপান্তরে অনিয়ম পাওয়ায় ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর বিভিন্ন ধারায় এই অর্থদণ্ড দেওয়া হয়।

 


অভিযানে ইউরো কোচ কে ১ লাখ টাকা, বেঙ্গল পরিবহন কে ৫০ হাজার টাকা, সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন কে ৩০ হাজার টাকা ও শ্যামলী পরিবহন: ৩০ হাজার টাকা। 
র‌্যাব—৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, যাত্রীদের ভোগান্তি রোধ ও আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে র‌্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার