২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:৩৪

দিরাই থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি এবং নিয়মিত মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড ও উপজেলার রনারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে পুলিশ।

 


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শাহ আলমসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নতুন বাগবাড়ি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৫) এবং আব্দুল করিমের ছেলে মো. মারুফ আহম্মদ (২৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 


অপরদিকে পৃথক অভিযানে উপজেলার রনারচর এলাকায় নিজ বাড়ি থেকে মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি রুপ মিয়ার ছেলে মেরাজ মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার