দিরাইয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:৩৭

দিরাইয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তঃমাধ্যমিক বিদ্যালয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

 


উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার ও সিলেট বিভাগীয় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সুবেল আহমেদ।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের সৎ, নীতিবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চা এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

 


প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এ সময় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূরুল ইসলাম, দিরাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুন নূর, তাড়ল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী নুরুল আজিজ, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংবাদিক সৈদুর রহমান তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার খবর থেকে আরো পড়ুন


সম্পাদক মণ্ডলীর উপদেষ্টা : স্বপন কুমার দেব, কুমার সৌরভ

সম্পাদক ও প্রকাশক : পঙ্কজ কান্তি দে

অনলাইন সম্পাদক : মাহবুবুল হাছান শাহীন

সম্পাদক কর্তৃক অক্ষর মুদ্রণ অফসেট প্রেস, জোয়াহের রাজা ট্রেড সেন্টার, পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ।

মোবাইল : ০১৭১৮৩৪৫৯৭৫

বিজ্ঞাপন : ০১৩২৫৪৬২৪৯৫

ই-মেইল : [email protected]

সুনামগঞ্জের খবর পরিবার