প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬ ১৯:৫৯
জেলার বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা শাহ শামসুল ইসলাম (৭৫) মৃত্যুবরণ করেছেন। তিনি পরিবার নিয়ে পৌর শহরের তেঘরিয়া এলাকায় বসবাস করতেন।
শামসুল ইসলাম একজন ধর্মপ্রাণ মানুষ হিসেবে সুপরিচিত। রবিবার বিকেলে ৩ টা ৪০ মিনিটে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে তিনি নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদ জোহর লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজার নামায অনুষ্ঠিত হয়।
নামাজে সুনামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। প্রথম জানাজা শেষে সদর উপজেলার গৌরাঙ্গং ইউনিয়নের হোসেনপুরে দ্বিতীয় জানাজার নামায শেষে হযরত মিলন শাহ (রঃ) মাজারের পাশে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
উপজেলার খবর থেকে আরো পড়ুন