প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ১৮:৩৫
সুনামগঞ্জে ১ কেজি গাঁজাসহ মো. ইছাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সদর উপজেলার নোয়াগাঁও কলাইয়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বসতঘর থেকে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইছাক আলী নোয়াগাঁও কলাইয়া গ্রামের মৃত দিদার মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয় সুনামগঞ্জ ‘খ’ সার্কেলের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কলাইয়া গ্রামে ইছাক আলীর ঘরে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্ধার ও তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০)-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় সুনামগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবুল হোসেন।
উপজেলার খবর থেকে আরো পড়ুন